তামাকজাত দ্রব্যের প্যাকেটে সতর্কতা বাড়ানোর উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তামাক নিয়ে সতর্কতা বাড়ানোর উদ্যোগ। সূত্রের খবর, তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে নতুন বিধিবদ্ধ সতর্কীকরণ চালুর বিজ্ঞপ্তি জারি হয় চলতি বছরের ২১ জুলাই। এরপর তামাকের ক্ষতির দিকগুলি তুলে ধরে প্যাকেটে আরও বড় ছবি-সহ সেই সমস্ত সতর্কীকরণ ও নিয়মাবলির প্রয়োগ নিশ্চিত করার জন্য সমস্ত রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। এক্ষেত্রে জানা গিয়েছে, গত ১ ডিসেম্বর বা তার পরে তৈরি হওয়া, প্যাকেটজাত হওয়া বা আমদানি করা সমস্ত তামাকজাত দ্রব্যের প্যাকেটে ওই নতুন ছবি বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

