ইউপিএসসি-র মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রকে ৩৬ স্ট্যাটিস্টিকাল অফিসার ও সুপারিন্টেন্ডেন্ট

UPSC

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সুপারিনটেনডেন্ট ও স্ট্যাটিস্টিকাল অফিসার পদে ৩৬ জনকে নিচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। বাছাই হওয়া প্রার্থীদের প্রথমে প্রবেশনে নিয়োগ হবে। নীচের মতো যোগ্যতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন।

সুপারিনটেনডেন্ট (প্রিন্টিং): শূন্যপদ ১টি (অসংরক্ষিত)। স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। আইনের স্বীকৃত ডিগ্রিধারী হলে ভালো। প্রুফ রিডিংয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ হবে ল অ্যান্ড জাস্টিস মন্ত্রকের অধীনস্থ লেজিসলেটিভ ডিপার্টমেন্টে, জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ-বি, গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল স্থায়ী পদে। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৭ম সিপিসি-র লেভেল-৭ অনুযায়ী। প্রতিবন্ধীরা আবেদন করতে পারেন। ভ্যাকান্সি নং ২০১১১৫০১৪২৮।

স্ট্যাটিস্টিক্যাল অফিসার (প্ল্যানিং/ স্ট্যাটিস্টিক্স): শূন্যপদ ৩৫টি (এর মধ্যে প্রতিবন্ধী ২)। স্ট্যাটিস্টিক্স/ অপারেশনাল রিসার্চ/ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স/ অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্সের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা গ্র্যাজুয়েশন স্তরে স্ট্যাটিস্টিক্স/ কোয়ান্টিটেটিভ মেথড/ টেকনিক বা কস্টিং অ্যান্ড স্টাটিস্টিক্স/ বেসিক স্ট্যাটিস্টিক্স/। বিজনেস স্ট্যাটিস্টিক্স/ ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স ইত্যাদি বিষয়/ পেপার সহ ইকনমিক্স/ ম্যাথামেটিক্স/ কমার্স -এর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্কে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। নিয়োগ হবে প্ল্যানিং ডিপার্টমেন্টে, জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ-বি, গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল, অস্থায়ী পদে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৭ম সিপিসি লেভেল-৭ অনুযায়ী। এই পদেগুলিতে শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারেন। ভ্যাকান্সি নং ২০১১১৫০২৪২৮।

প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে দরখাস্তে দেওয়া তথ্যের ভিত্তিতে। ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিতে হবে সাবমিট করা দরখাস্তের প্রিন্টআউটটি এবং যাবতীয় প্রমাণপত্র। কিছু ক্ষেত্রে ইউপিএসসি চাইলে তখন প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স দিতে হবে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২৫ টাকা। নগদে ফি জমা দিতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায়। কিংবা ভিসা/ মাস্টার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিংয়ের মধ্যমেও ফি দিতে পারেন। তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলাদের এই ফি দিতে হবে না। বয়সের ছাড়ও আছে।

দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ ডিসেম্বরের মধ্যে। সাবমিট করা দরখাস্তের প্রিন্ট নিতে হবে ১৮ ডিসেম্বরে মধ্যে। দরখাস্তের পদ্ধতি, প্রার্থিবাছাই তথা সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং ১৫/ ২০২০।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *