অনলাইনে ফর্ম জমার সময়সীমা বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সঙ্কট। এই পরিস্থিতিতে কয়েকটি পরীক্ষায় অনলাইনে ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ছে। সূত্রের খবর, টুইটারে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। নতুন নির্দেশিকা অনুযায়ী, ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট, ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি, ইন্ডিয়ান কাউন্সিল ফর অ্যাগ্রিকালচারাল রিসার্চের পরীক্ষার ক্ষেত্রে গত ১ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত অনলাইনে ফর্ম জমা নেওয়া চলছে। আবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে গত ২ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত ফর্ম নেওয়া হচ্ছে। সর্বভারতীয় আয়ূষ স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে আগামী ৬ মে থেকে ৫ জুন পর্যন্ত ফর্ম জমা নেওয়া হচ্ছে।

