অনাবিল আনন্দ
01
পুরীর রথযাত্রা বন্ধ না করার আবেদন মুখ্যমন্ত্রীকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে চিঠি পুরীর সেবায়েতদের একাংশের। সূত্রের খবর, করোনাজনিত পরিস্থিতিতে পুরীর রথযাত্রা বন্ধ না করার আবেদন জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, পুরীর মন্দিরের দয়িতাপতি নিয়োগ কমিটি চিঠিতে উল্লেখ করে জানিয়েছে, বাংলার মন্বন্তর, বোম্বে ইনফ্লুয়েঞ্জা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত-পাকিস্তান যুদ্ধ- কোনও সময়েই পুরীর রথযাত্রা বন্ধ থাকেনি। এই সমস্ত একাধিক ঘটনার বিষয় জানিয়ে পরিচালন সমিতির আবেদন- পূণ্যার্থী সমাগম বন্ধ রেখেই রথযাত্রা চালু রাখা হোক। পাশাপাশি রথযাত্রার সঙ্গে যুক্তদেরও যেন কোভিড-১৯ পরীক্ষার বন্দোবস্ত করা হয়।
