PURI-RATHYATRAEntertainment 

পুরীতে রথযাত্রা ঘিরে জোর তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ওড়িশার পুরীতে এবার পূর্ণ উদ্যমে চলছে রথযাত্রার আয়োজন। প্রভু শ্রী জগন্নাথের রথযাত্রা-কে কেন্দ্র করে চলেছে চূড়ান্তপর্বের প্ৰস্তুতি। উল্লেখ করা যায়, গত ২ বছর করোনা পরিস্থিতির আবহে রথযাত্রা বন্ধ ছিল। পুরীতে নিয়ন্ত্রণ মেনে শুধুমাত্র পুজো-পাঠ হয়েছে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিধি-নিষেধ ছিল। এবার সেই নিয়ম আর থাকছে না। আগামিকাল রথে চড়ে মাসির বাড়ি যাবে তিন বিগ্রহ জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তাই পুরীতে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ঘিরে জোর তৎপরতা।
(ছবি: সংগৃহীত )

Related posts

Leave a Comment