অনলাইন অর্ডারে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের বদলে প্রাপ্তি শোলা

Snapshot_0

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে প্রতারিত হল এক গ্রাহক। অর্ডারে প্রাপ্তি শোলা। ঘটনাটি ঘটেছে বারাসাতে। সূত্রের খবর, বারাসাত ত্রিকোনপার্ক এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের জনৈক ফ্র্যাঞ্চাইজি রাজু মুখার্জী এই প্রতারণার শিকার হয়েছে। রাজুর অভিযোগ, ফ্লিপকার্ট নামক এক জনপ্রিয় অনলাইন বিতরণ সংস্থার মাধ্যমে তিনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের অর্ডার দেন। কিন্তু ডেলিভারির সময় প্যাকেটের মধ্যে পান শোলা। তাতে কোনও ডিভাইস ছিল না বলেও রাজু মুখার্জীর অভিযোগ।

পাশাপাশি ডেলিভারি বয় হিসেবে পরিচয় দেওয়া জনৈক রাজদীপকে ফোন করলে কোনও সুরাহা মেলেনি। এদিকে প্রতারিত হয়েছেন জেনে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু বাবু। তবে এই প্রতারণা আরও একবার অনলাইনের মাধ্যমে বিকিকিনি নিয়ে প্রশ্ন তুলে দিল। ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *