MadrasaEducation 

মাদ্রাসায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাদ্রাসায় ৭০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের তৎপরতা চলেছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত ও আর্থিক অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার তোড়জোড় চলছে। সূত্রের খবর, রাজ্যে ৬১৪ টি মাদ্রাসায় শিক্ষকদের প্রায় ৭০০০ টি শূন্যপদ রয়েছে। শিক্ষক বদলির প্রক্রিয়া শেষ হলে শূন্যপদের আসল চিত্র সামনে আসবে। এক্ষেত্রে আরও জানা যায়, মাদ্রাসা শিক্ষা দপ্তর জেলা কর্মকর্তাদের শূন্যপদের সংখ্যা নির্ধারণ করতে বলেছে বলেও জানা যায়। এবিষয়ে আরও জানা গিয়েছে, বদলি প্রক্রিয়া শেষ হলে নতুন শিক্ষক নিয়োগ শুরু হবে। তবে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি কখন জারি হবে তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের আরও খবর, রাজ্য বিধানসভা নির্বাচনের ঘোষণার পূর্বে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য সরকার উদ্যোগী হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা শিক্ষক নিয়োগ করা হবে।
উল্লেখ্য, ২০১০ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন কার্যকর করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দেশিকা অনুসারে নিয়োগ প্রক্রিয়াতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে জানা যায়, এসএসসির মতো মোট ৩৫০ নম্বর লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। বাংলা, ইংরেজি এবং বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। নতুন নিয়মের অধীনে নিয়োগের জন্য কোনও ইন্টারভিউ নেওয়া হবে না। মাদ্রাসায় চাকরির জন্য সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিএড ডিগ্রিও প্রয়োজন রয়েছে।

Related posts

Leave a Comment