গনত্রান্তিক মহিলা সমিতির ত্রাণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিপর্যস্ত সময়ে মহিলাদের মধ্যে খাদ্য সামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়ার প্রয়াস নেওয়া হল।স্থানীয় সূত্রে খবর, কলকাতার বেলগাছিয়া এলাকার গরিব নিম্নবিত্ত মহিলাদের মধ্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয় সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে। আবার পাতিপুকুরের সুভাষ কলোনি ও মেট্রো কলোনির ৭৫ জন মহিলার হাতে এই সব সামগ্রী বিতরণ করা হয়।

