প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার পিয়ের প্রয়াত

Fashion-Designer

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার পিয়ের কর্দ (৯৮)। তিনি পোশাক ডিজাইনের জন্য সুনাম অর্জন করেন। ইতালিতে এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পরে সপরিবারে তাঁরা ফ্রান্সে চলে এসেছিলেন। হয়ে উঠলেন ফ্যাশন সুপারস্টার। ১৭ বছর বয়সে তিনি এক দর্জির সাথে কাজ শিখতে শুরু করেন। মহিলাদের পোশাক তৈরিতে তার দক্ষতা ছিল। ১৯৫০ সালে তিনি নিজের নামে একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করেন। পোশাকের পাশাপাশি তাঁর ব্র্যান্ডের পারফিউম, পেন, গয়না এবং ঘড়ি বিশ্ববাজারে জনপ্রিয়তা অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *