Reserve Bank of India-6Others 

রিজার্ভ ব্যাঙ্কই বিশ্বের জনপ্রিয়তম শীর্ষ ব্যাঙ্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্কের ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ ছাড়াল ট্যুইটারে। শীর্ষ ব্যাঙ্ক সূত্রের খবর, গভর্নর শক্তিকান্ত দাস ট্যুইট করে এই তথ্য তুলে ধরেছেন। উল্লেখ করা যায়, ওই সামাজিক মাধ্যমটিতে রিজার্ভ ব্যাঙ্কই এখন বিশ্বের জনপ্রিয়তম শীর্ষ ব্যাঙ্ক। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আমেরিকার ফেডারেল রিজার্ভের ফলোয়ারের সংখ্যা ৬.৬৭ লক্ষ। আবার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের ফলোয়ার ৫.৯১ লক্ষ।

Related posts

Leave a Comment