চেতলা অগ্রণী ক্লাবের পক্ষ থেকে রিক্সা ও ভ্যান প্রদান

riksha

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দূর্গাষষ্ঠী উপলক্ষ্যে চেতলা অগ্রণী ক্লাবের পক্ষ থেকে এলাকার রিক্সা চালক ও ভ‍্যান চালকদের একটি করে রিক্সা ও ভ‍্যান উপহার দেওয়া হয়েছে। সূত্রের খবর, মোট ১০টি রিক্সা উপহার দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসপ্তমীতেও আরও ১০টি রিক্সা উপহার দেওয়া হবে। সেইসঙ্গে ভ্যানে করে সবজি বিক্রি করার জন্য কয়েকটি ভ‍্যানও দেওয়া হয়েছে আয়োজক সূত্রে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতা পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি সকলের হাতে রিক্সা ও ভ্যান তুলে দেন। ফিরহাদ হাকিম জানান, দুঃস্থ মানুষের পাশে এ বছরে অগ্রণী ক্লাব দাঁড়িয়েছে। ভবিষ্যতেও ক্লাব কর্তৃপক্ষ এইরকমভাবেই দুঃস্থদের পাশে দাঁড়াবে বলে আশা রাখি। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *