Rohit More-1Others Sports 

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় বক্সার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দুই বক্সার নরেন্দর বেরওয়াল ৯২ কেজির বিভাগে ও রোহিত মোর ৫৭ কেজি বিভাগে প্রি-কোয়ার্টারে উঠলেন। নরেন্দর বেরওয়াল পরাজিত করেছেন সিয়েরা লিয়নের প্রতিপক্ষকে। পাশাপাশি রোহিত ৫-০ ফলাফলে হারিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার প্রতিদ্বন্দ্বী অ্যালেন রাহিমিচকে। উল্লেখ্য, অসুস্থ হওয়ায় বাউট ছেড়ে দিয়েছেন বারিন্দর সিংহ ৬০ কেজি বিভাগে।

Related posts

Leave a Comment