২৫৩২ আসনে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিচ্ছে আরআরসি সেন্ট্রাল রেলওয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নির্ধারিত ট্রেডগুলিতে ট্রেনিংয়ের জন্য ২৫৩২ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, সেন্ট্রাল রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপে/ ইউনিটে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ -র অধীনে। ট্রেনিং শেষে চাকরি দিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বাধ্য থাকবে না। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন দরখাস্ত প্রাপ্তি এবং মেধাতালিকা প্রস্তুত করার জন্য নোডাল এজেন্সি হিসাবে সেন্ট্রাল রেলওয়ে মনোনীত। নীচের মতো যোগ্যতার তরুন-তরুণীরা আবেদন করতে পারেন।
ফিটার, টার্নার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল), টেইলর (জেনারেল), ইলেক্ট্রিশিয়ান, মেশিনিস্ট, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, মেকানিক ডিজেল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (সিপি), ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক), ইন্সট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, স্টিল মেটাল ওয়ার্কার, ওয়াইন্ডার (আর্মেচার), মেকানিক মেশিন টুল মেনটেনেন্স, টুল অ্যান্ড ডাই মেকার, মেকানিক (মোটর ভেহিকেল), ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেনেন্স প্রভৃতি ট্রেডে ট্রেনিং হবে।
ট্রেনিং হবে মুম্বাই, ভুসাওয়াল, পুনা, নাগপুর এবং সোলাপুর ক্লাস্টারের অধীনস্থ বিভিন্ন ইউনিট গুলিতে। মুম্বাই ক্লাস্টারে মোট আসন ১৭৬৭টি, ভুসাওয়াল ক্লাস্টারে মোট আসন ৪২০টি, পুনা ক্লাস্টারে মোট আসন ১৫২টি, নাগপুর ক্লাস্টারে মোট আসন ১১৪টি এবং সোলাপুর ক্লাস্টারে মোট আসন ৭৯টি।
১০+২ সিস্টেমে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/ এসসিভিটি প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। কাজেই সাধারণ, তফশিলি এবং ওবিসি প্রার্থীদের জন্ম হতে হবে যথাক্রমে ১-১-১৯৯৭ থেকে ১-১-২০০৬, ১-১-১৯৯২ থেকে ১-১-২০০৬ এবং ১-১-১৯৯৪ থেকে ১-১-২০০৬ তারিখের মধ্যে। প্রতিবন্ধীরা বয়সে ১০ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। কি ধরনের শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
প্রার্থী বাছাইয়ের জন্য মেধাতালিকা প্রস্তুত করা হবে মাধ্যমিক/ সমতুল এবং আইটিআইয়ের নম্বরের ভিত্তিতে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইন দরখাস্তের প্রক্রিয়া সম্পূর্ণ হলে ফি দেবেন অনলাইনে, এসবিআই -এর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্গিং কিংবা এসবিআই চালানের মাধ্যমে। পেমেন্ট সফল হলে ই-রিসিপ্ট পাবেন। প্রিন্ট নিয়ে রাখবেন। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না। প্রার্থীর আধার কার্ড থাকা চাই। যাঁরা আধার কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু পাননি তাঁরা ২৮ সংখ্যার আধার এনরোলমেন্ট আইডি লিখবেন।
দরখাস্ত করবেন অনলাইনে www.rrccr.com ওয়েবসাইটের মাধ্যমে, ৫ মার্চ, বিকেল ৫টার মধ্যে। নোটিফিকেশন নং RRC/CR/AA/2020. আরও অনেক বেশি তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন || রেজিস্ট্রেশন || লগ ইন ||

