ওলিম্পিক জেতার লক্ষ্যেই সানিয়া

Sania Mirza Olimpik

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওলিম্পিক জেতার পর অবসর নিতে ইচ্ছা প্রকাশ করেছেন সানিয়া মির্জা। ডাবলস ও মিক্সড ডাবলস নিয়ে মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি রয়েছে তাঁর দখলে। আক্ষেপ শুধু ওলিম্পিক পদকের। ৩৪ বছর বয়সি সানিয়ার লক্ষ্যে এখন টোকিও ওলিম্পিক গেমসে। হায়দ্রাবাদে নিজের অ্যাকাডেমিতে ট্রেনিং করছেন বলেও জানা যায়। এ বিষয়ে সানিয়া জানিয়েছেন, ওলিম্পিক পদক জিতেই টেনিসকে বিদায় জানানো বুদ্ধিমানের কাজ হবে। যদিও বিশ্বাস করি, আরও কয়েক বছর আমার খেলার ক্ষমতা রয়েছে। টোকিওতে পদক জয়ের লক্ষ্যে পুরোপুরি ফিট থাকার চেষ্টা করছি। জীবনের চতুর্থ ওলিম্পিকসে অংশ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ওলিম্পিক পদক না পেলে সাফল্যের বৃত্ত সম্পূর্ণ হবে না।
সানিয়া মির্জা আরও জানিয়েছেন, উচ্চমানের অ্যাথলিট হওয়ার জন্য পরিবার ও শুভানুধ্যায়ীদের থেকে যথার্থ সহযোগিতা পেয়েছি। তাঁর ফলেই বিশ্বের সেরা স্পোর্টস ইভেন্ট পদক জয়ের স্বপ্ন দেখি। দেশের হয়ে পদক জেতার তৃপ্তিই আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *