Sanitizing TunnelOthers 

জীবাণুমুক্ত করতে স্যানিটাইজেশন টানেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিধাননগরের নারায়ণপুর অস্থায়ী বাজারের প্রবেশপথে বসানো হল স্যানিটাইজেশন টানেল। জীবাণুমুক্ত করতে এই উদ্যোগ। সূত্রের খবর, লকডাউনের মধ্যেও সকালে অনেক মানুষ বাজার করেন। তাঁদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। স্থানীয় কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায় জানালেন, ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য রাস্তার ধার থেকে বাজারটিকে পাশে একটি ফাঁকা জায়গায় সরানো হয়েছে। ক্রেতা-বিক্রেতারা এলে টানেলে লাগানো স্প্রিঙ্কলার থেকে জীবাণুনাশক স্প্রে করা হবে।

Related posts

Leave a Comment