saraswati and pujaEducation Others 

সরস্বতী পুজোর দিনক্ষণ- শুভ যোগের বিষয়টি জানুন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পঞ্জিকা মতে সরস্বতী পুজোর দিন একটি শুভক্ষণ। বসন্তপঞ্চমী মানেই বাঙালির কাছে একটি ভালবাসার দিন। এককথায় এটি বাংলা ও বাঙালিদের কাছে ভ্যালেন্টাইনস ডে হিসাবে চিহ্নিত। এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন অনেকেই। ২০২১ সালের সরস্বতী পুজোর দিনক্ষণ সহ কয়েকটি বিষয় জেনে নেওয়া যেতে পারে। পঞ্জিকা অনুযায়ী জানানো হয়েছে, বসন্ত পঞ্চমীর উৎসব ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন রেবতী নক্ষত্র ও চন্দ্র মীন রাশিতে থাকবে। বসন্ত পঞ্চমীর দিন শুভ যোগ বলা হয়েছে। যার জন্য সরস্বতীর উপাসনা করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।

শাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিনে চতুর্থী ও পঞ্চমী দু’টোই পড়ছে। সুতরাং দিনেই পুজো করা ভাল। সেই অনুযায়ী পুজো করতে হবে মঙ্গলবারে। পুরনো রীতি অনুযায়ী বসন্ত পঞ্চমীতে শুভ সময়ে মা সরস্বতীর বন্দনা বা উপাসনা করলে জ্ঞান বৃদ্ধি পায়। পাশাপাশি দেবীর আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এ বিষয়ে আরও জানা গিয়েছে, ২০২১ সালে সরস্বতী পুজোর সময় শুরু হবে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ মিনিট থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এর স্থিতিকাল ৫ ঘণ্টা ৩৬ মিনিট। এ বছর বসন্ত পঞ্চমী তিথি পড়ছে ১৬ ফেব্রুয়ারি ভোর রাত ৩টা ৩৬ মিনিট থেকে। তা চলবে ১৭ ফেব্রুয়ারি ভোর ৫টা৪৬ মিনিট পর্যন্ত।

শাস্ত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো হয়ে থাকে। এই পুজোয় আমের মুকুল, দোয়াত-কলম, অভ্র-আবীর ও জবের শিষ প্রয়োজন হয় । এক্ষেত্রে উল্লেখ করা যায়, সরস্বতী বৈদিক দেবী। প্রাচীনকালে অবশ্য বসন্ত পঞ্চমী উৎসব পালন হলেও পুজো হত না। কালের নিয়মেপরবর্তীতে সরস্বতী পুজোর প্রচলন হয়। ওই সময় সাধকরা বাগেশ্বতীর পুজো করতেন।উনবিংশ শতাব্দী থেকে পুজো শুরু হয় স্কুল-পাঠশালাগুলিতে ।

Related posts

Leave a Comment