School and TeachingEducation Others 

স্কুল-শিক্ষকদের অবসরের বয়স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি রাজ্যের স্কুল-শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করার আবেদন জানিয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এখন রাজ্যে কলেজ-শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর। উল্লেখ করা যায়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা ৬৫ বছর পর্যন্ত চাকরি করার অধিকারী। এক্ষেত্রে স্কুল-শিক্ষকদের অবসরের বয়স কেন ৬২ বছর হবে না, তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। এই সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানা যায়।

Related posts

Leave a Comment