স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের বদলি শুরু স্কুল শিক্ষকদের। সূত্রের খবর, শিক্ষা দফতর নির্বাচনী আচরণ-বিধির মেয়াদ ফুরোনোর সঙ্গে সঙ্গেই স্কুল শিক্ষকদের বদলির প্রক্রিয়া পুনরায় চালু করে দিয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা স্কুল পরিদর্শকদের জানানো হয়েছে, আগের স্কুল থেকে ‘রিলিজ’ বা অব্যাহতি নেওয়ার ১৫ দিনের মধ্যে শিক্ষকদের নতুন স্কুলে যোগ দিতে হবে। অন্যদিকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গরমের ছুটি চলাকালীন সময়ে স্কুলে নতুন শিক্ষকদের যোগদান প্রক্রিয়া কীভাবে সম্ভব হবে। আবার সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্কুল এখন বন্ধ। এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ কীভাবে শিক্ষকদের ‘রিলিজ’ বা ‘জয়েনিং’ করাতে পারবে। স্কুল পরিচালন কমিটির বৈঠক হওয়াও সম্ভব নয় বলে জানানো হয়। ওই বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা বেড়েছে।

