Ajay Sharma-1Others 

বলিউডের অজয় শর্মার প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বলিউডের প্রখ্যাত ছবির সম্পাদক অজয় শর্মা প্রয়াত হলেন। দিল্লির একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। ‘জগ্গা জাসুস’, ‘লুডো’, ‘কারওয়াঁ’ ও ‘পেয়ার কা পঞ্চনামা টু’-সহ একাধিক হিন্দি ছবির এডিটর হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া ‘বন্দিশ ব্যান্ডিটস’ সিরিজেও তার কাজ দারুণ জনপ্রিয় হয়েছিল। তাঁর উল্লেখযোগ্য প্রজেক্টগুলির মধ্যে ছিল তাপসী পান্নু অভিনীত ‘রশ্মি রকেট’। অজয় শর্মার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন নিখিল আডবাণী ও শ্রিয়া পিলগাঁওকর-সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Related posts

Leave a Comment