বিশ্বকাপ শ্যুটিং দল ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘোষিত শ্যুটিং দল। আসন্ন শ্যুটিং বিশ্বকাপের জন্য দল বেছে নেওয়া হয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন স্কোর ও চূড়ান্ত রাঙ্কিং পয়েন্টকে সামনে রেখে দল বাছাই করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত কায়রোয় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মনু ভাকের, অপূরি চান্ডেলা, অঞ্জুম মুদগিল ও অভিষেক বর্মাদের মতো অলিম্পিয়ানরা সুযোগ পাননি দলে। অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে বাংলা থেকে সুযোগ পেয়েছেন সৃঞ্জয় দত্ত।

