২০২২ সালে বিশ্বকাপের মূলপর্বে ইরান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইরান এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২২ সালে বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে। মেহদি তারেমির গোলে ইরান ১-০ ফলাফলে পরাজিত করেছে ইরাককে। এই জয়ে বিশ্বকাপের মূলপর্বে টানা ৩ বার ইরানের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যায়। সব মিলিয়ে ৬ বার এই সাফল্য পেল ইরান।

