“আরোগ্য সেতু অ্যাপ” মেট্রো সফরেও

Metro Rail

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেট্রো সফরেও বাধ্যতামূলক হচ্ছে “আরোগ্য সেতু অ্যাপ”। সূত্রের খবর, লকডাউন পর্ব উঠে গেলেও সুরক্ষাবিধি মেনেই চলাচল করবে মেট্রো রেল। দেশের সবকটি মেট্রো পরিচালন সংস্থাকে এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, স্টেশনে ঢোকা বা সফর চলাকালীন সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। সূত্রের আরও খবর, সংক্রামিত নন এমন ব্যক্তিরা যাতে স্টেশনে প্রবেশ করতে পারেন, সেজন্য “আরোগ্য সেতু” অ্যাপের সঙ্গে সমন্বয় রেখে কিউআর কোড-যুক্ত টিকিট দেওয়ার ব্যবস্থা করা হবে। মেট্রোয় সফর করার ক্ষেত্রে যাত্রীকে অবশ্যই এই অ্যাপ ব্যবহার করতে হবে। নির্দেশিকায় বলা হয়, এরফলে বাকি যাত্রীদেরও সুরক্ষিত রাখা যাবে। স্মার্ট কার্ড বা টোকেনের ব্যবহার কমে আসবে। টোকেন থেকেও করোনা ছড়াতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। মেট্রোর ভিতরে যাত্রীদের কী-কী করণীয়, তাও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *