শুধু খাবারের স্বাদ বাড়ায় না,এলাচের রয়েছে নানা ওষধি গুণও

green cardamom and health

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ছোট এলাচ-এর অনেক গুণাগুণ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন,ওজন কমানো থেকে শুরু করে সর্দি-কাশি দূর করতে এলাচের বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় ওষুধ হল ছোট এলাচ। নিয়ম মেনে এই এলাচ খেলে অনেক জটিল ও কঠিন অসুখ সারানো সম্ভব।এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় তা নয়, এলাচের রয়েছে নানা ওষধি গুণও।
এক্ষেত্রে আরও জানানো হয়েছে, নিয়মিত এলাচ খেলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। পাশাপাশি এলাচ ওজন কমাতে সাহায্যও করে থাকে।
আবার এলাচের মধ্যে যে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে তা ত্বক উজ্বল রাখে। দেখা যায় না বলিরেখারও। অন্যদিকে নিশ্বাসে দুর্গন্ধ থাকলে এলাচ উপকারী। এক্ষেত্রে মুখে রাখলে ফল পাওয়া যায়। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, মুখের ঘা ও মাড়ির ক্ষত নিরাময়ে এলাচ অব্যর্থ ওষুধের কাজ করে।
আবার চায়ের সঙ্গে মধু ও এলাচ মিশিয়ে খেলে সর্দি-কাশির উপদ্রব থেকে রেহাই পাওয়া যায়। আরও নানা গুণ রয়েছে এলাচের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *