indian railwayTravel 

১ জুনের পর থেকে কিছু পরিষেবার বদল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার রেল, বাস, রেশন কার্ড ও এয়ারলাইন সংক্রান্ত বদল আসতে চলেছে। লকডাউনের পর বেশ কিছু নতুন নিয়ম আসতে চলেছে ১ জুন থেকে।সূত্রের খবর, বদল হবে রেল, রেশন কার্ড ও বিমান সংক্রান্ত একাধিক নিয়মের।আপনার জীবনে এই পরিস্থিতিতে বেশ কিছু পরিবর্তন আসছে৷ এর ফলে কিছু জিনিসের যেমন দাম বাড়বে, আবার কিছু জিনিসের দাম সস্তাও হবে।করোনা ভাইরাসের কারণে দেশে এখনও লকডাউন চলছে৷১জুন থেকে কী কী বদল হবে তারই এক ঝলক – ১ জুন থেকে চলবে ২০০ ট্রেন।দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে বহু মানুষ৷তাঁদের কথা ভেবেই ভারতীয় রেলের এই উদ্যোগ৷আবার রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানান, ভারতীয় রেল পয়লা জুন থেকে টাইম টেবলের হিসেবে প্রতিদিন ২০০ নন এসি ট্রেন চালাতে চলেছে৷ এই ট্রেনের বুকিং শীঘ্রই শুরু করা হবে ৷ তবে এই ট্রেনগুলির রুট সংক্রান্ত কিছু জানা যায়নি৷অন্যদিকে ১ জুন থেকে চালু হচ্ছে নতুন স্কিম।জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার পয়লা জুন থেকে এর রাষ্ট্র এক রেশন কার্ড যোজনা দেশের ২০টি রাজ্যে শুরু করতে চলেছে৷ এই ২০ রাজ্যের রেশন কার্ড হোল্ডাররা দেশের যে কোনও প্রান্তে যে কোনও সরকারি রেশন দোকান থেকে এই পরিষেবা পাবেন৷ কেন্দ্র সরকারের এই যোজনায় উপকৃত হবেন গরিব ও সাধারণ মানুষেরা ৷সরকারি নির্দেশ ও নিয়ম মেনে ১ জুন থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবাও চালু হবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment