সৌমিত্র সহধর্মিনী দীপা চট্টোপাধ্যায় প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সহধর্মিনী দীপা চট্টোপাধ্যায়। স্বামী সৌমিত্রের মৃত্যুর প্রায় ৫ মাসের মধ্যেই তাঁর মৃত্যুর খবর। এবার মাতৃহারা হলেন পৌলমী ৷ ভর্তি হয়েছিলেন সল্টলেকের একটি হাসপাতালে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন ৷ কিডনিতে সমস্যাও ছিল সৌমিত্র জায়া দীপার ৷গত নভেম্বর মাসে মৃত্যু হয় প্রখ্যাত অভিনেতা সৌমিত্রবাবুর ৷ করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ১৯৬০ সালে বিয়ে হয় সৌমিত্র-দীপার ৷ আড়ালে থেকেই দীপা সামলেছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঘর-সংসার। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া।

