বাজেটে ক্রীড়াক্ষেত্রে বাড়ল বরাদ্দ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের দিক বিবেচনা করে এবার কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২২-২৩ সালে আর্থিক বছরে ক্রীড়াক্ষেত্রে ধার্য করা হয়েছে ৩০৬২.৬০ কোটি টাকা। উল্লেখ করা যায়, গত বারের থেকে ৩০৫.৮ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। উল্লেখ থাকে যে, গত বছরও বরাদ্দ পরে বাড়িয়ে করা হয়েছিল ২৭৫৭.০২ কোটি টাকা।

