RubleSports World 

বাংলাদেশের তারকা স্পিনার রুবেলের অকাল প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশের তারকা স্পিনার মোশারফ হোসেন রুবেল অকালে প্রয়াত হলেন। ক্যান্সারের কাছে হার মানলেন এই ক্রিকেটার। মাত্র ৪০বছর বয়সে তিনি মারা গেলেন। ২০১৯ সালে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে তাঁর। সিঙ্গাপুরে সফল অস্ত্রোপচারও হয়। শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গেলেন বাংলাদেশের সম্ভাবনাময় এই স্পিনার। উল্লেখ করা যায়, ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন বাংলাদেশের জার্সি গায়ে। সে দেশের হয়ে ৫ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। উইকেট পেয়েছেন ৪টি। রুবেল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১১২টি। উইকেট সংখ্যা ৩৯২টি। ৫৬টি ঘরোয়া টি-২০ খেলে উইকেট পেয়েছেন ৬০টির মতো। তাঁর মৃত্যুর খবরে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া।

Related posts

Leave a Comment