Ward 25Health Others 

কড়া ব্যবস্থা গিরিশ পার্কের কনটেইনমেন্ট জোনে

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ উত্তর কলকাতার গিরিশ পার্কের বলরাম দে স্ট্রিট কনটেইনমেন্ট জোনের আওতায় থাকায় কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। গিরিশ পার্ক থানার পুলিশ মাইকিং করে জনগণকে সতর্ক করছে। এই কনটেইনমেন্ট জোনে বলা হয়েছে, এক সপ্তাহ সমস্ত দোকানপাট বন্ধ থাকবে।

পাশাপাশি বিভিন্ন কারখানা থেকে লিফলেটও বিলি করা হয়েছে। সেখানে দরকারে থানার সঙ্গে যোগাযোগ রাখার জন্য থানার ফোন নম্বর দেওয়া আছে। কোনও জরুরি প্রয়োজন হলে থানায় ফোন করে জানাতে বলা হয়েছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন কেউ না বেরোন সে বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, এই কনটেইনমেন্ট জোনেই পড়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক স্মিতা বক্সীর বাড়িও।

Related posts

Leave a Comment