ছাড় হোয়াটসঅ্যাপ-ইউটিউবে, সেনায় বাতিল ৮৯টি অ্যাপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের নিরাপত্তার স্বার্থে ফেসবুক,ইনস্টাগ্রাম সহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় সেনা। তবে যথারীতি চালু থাকছে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ। ভারতীয় সেনা কর্তৃপক্ষের সূত্রে এখবর জানা গিয়েছে। সূত্র জানিয়েছে, ইউটিউব ও হোয়াটসঅ্যাপ ছাড়া অবিলম্বে এই এই অ্যাপগুলি সেনাবাহিনীর কর্মীদের স্মার্টফোন থেকে ডিলিট করতে হবে। তালিকায় চীনা অ্যাপ সহ মার্কিনজাত — ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, জুম, ট্রুকলার, রেডিট সহ একাধিক অ্যাপ রয়েছে। এছাড়াও রয়েছে ই-কমার্স অ্যাপ, ডেটিং সাইট অ্যাপ ও গেমিং অ্যাপ। উইচ্যাট, হাইক, লাইক, শেয়ারইট, পাবজি ও টিন্ডার অ্যাপও ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার পক্ষে বিপজ্জনক হওয়ায় এই অ্যাপগুলি বাতিল করার কথা ঘোষণা করেছে ভারতীয় সেনা।

