suicideAccident Others 

২০১৯ সালে গোটা দেশে আত্মহত্যার হার বেড়েছে পূর্বের তুলনায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে আত্মহত্যার হার নম্নগামী। এক সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। গোটা দেশে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর আত্মহত্যা সংক্রান্ত সর্বশেষ রিপোর্টে (এডিএসআই) এমনই তথ্য জানা গেলো। সম্প্রতি প্রকাশিত ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, ২০১৯ সালে গোটা দেশে আত্মহত্যার হার বেড়েছে পূর্বের তুলনায়।

প্রসঙ্গত, ২০১৮ সালে সমগ্র দেশে আত্মহত্যার সংখ্যা ছিল ১ লক্ষ ৩৪ হাজার ৫১৬জন। তা গত বছর বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ১২৩ জন। হার-বৃদ্ধি হয়েছে ৩.৫শতাংশের মতো। আবার পশ্চিমবঙ্গে ঠিক বিপরীত চিত্র। এক্ষেত্রে হার কমেছে ৪.৫শতাংশ। তবে আত্মহত্যার সংখ্যার নিরিখে এবারও তৃতীয় স্থানে রাজ্য। মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরেই বাংলার স্থান।

অন্যদিকে মহারাষ্ট্রে আত্মহত্যার হার পূর্বের বছরের তুলনায় বেড়েছে ৫ শতাংশের বেশি। উল্লেখ্য, বঙ্গে আত্মহত্যার হারে রাশ পড়ে ২০১৭ সালে। ওই বছরে আত্মহত্যার সংখ্যা বিগত কয়েক বছরের তুলনায় কমেছিল। গত বার তা বেড়ে যাওয়ায় উদ্বেগও বেড়ে যায় পুলিশ-প্রশাসন ও সমাজকর্মীদের মধ্যে। তবে এই হার এ বছর কমেছে। জানা গিয়েছে, কলকাতায় আত্মহত্যার সংখ্যা পূর্ব বছরের তুলনায় ১৬২ থেকে বেড়ে হয়েছে ১৮১ জন।

দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ বা আমেদাবাদের মতো মেট্রো শহরের তুলনায় আত্মহত্যার হার অনেক কম কলকাতায়। পুলিশ -প্রশাসন ও বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, করোনা আবহে কাজ হারানো, আর্থিক সঙ্কট-সহ বিভিন্ন কারণে আত্মহত্যার সংখ্যা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। জানা যায়, কলকাতায় মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় ৬০টি এমন ঘটনা ঘটেছে। দেশের সব অংশেই এই হার আবার উর্দ্ধমুখী হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment