Cornell UniversityEducation Others 

বিশ্বের সেরা ৫০টি দেশের তালিকায় ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উদ্ভাবনী ক্ষমতার দিক দিয়ে এগিয়ে ভারত। গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই) প্রকাশিত তালিকায় ভারতের অগ্রগতিতে তার প্রমাণ মিলেছে। সূত্রের খবর, গতবারের থেকে চারধাপ সামনের দিকে এগিয়ে তালিকায় ৪৮-তম স্থান পেয়েছে ভারত। জানা গিয়েছে, এই প্রথম বিশ্বের সেরা ৫০টি দেশের তালিকায় স্থান করেছে। আরও জানা গিয়েছে, ডব্লুআইপিও, কর্নেল বিশ্ববিদ্যালয় ও ইনসিড বিজনেস স্কুল যৌথভাবে এই তালিকা প্রকাশ করেছে। সুইজারল্যান্ড, সুইডেন, আমেরিকা, ব্রিটেন ও নেদারল্যান্ডস এই তালিকায় শীর্ষস্থানগুলি দখলে রেখেছে। অন্যদিকে নিম্ন-মধ্য আয়ের দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত। আইসিটি পরিষেবা রপ্তানি, সরকারি স্তরে অনলাইন পরিষেবা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক ও গবেষণার দিক দিয়ে প্রথম ১৫টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে ভারত।

Related posts

Leave a Comment