coal indiaOthers 

কোল ইন্ডিয়া-র নিট মুনাফা ৫৫ শতাংশ হ্ৰাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোল ইন্ডিয়ার মুনাফা হ্ৰাস। সূত্রের খবর, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কোল ইন্ডিয়া-র নিট মুনাফা ৫৫ শতাংশ কমে হয়েছে ২,০৭৯.৬০ কোটি টাকা। জানা গিয়েছে গত আর্থিক বছরের একই সময়কালে কলকাতার ‘মহারত্ন’ সংস্থাটির নিট মুনাফা দাঁড়ায় ৪,৬২৯.৬৭ কোটি টাকা।

আবার এপ্রিল-জুন ত্রৈমাসিকে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ওই সংস্থার পরিচালনগত আয় ২৫.৯ শতাংশ কমে ১৮,৪৮৬.৭৭ কোটি টাকা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে সংস্থার ব্যবসায় বড় প্রভাব পড়েছে। করোনাকালে কল-কারখানা বন্ধ থাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার চাহিদা কম থাকায় সংস্থা প্রথম ত্রৈমাসিকে ১২কোটি ৪ লক্ষ টন কয়লা সরবরাহ করতে সক্ষম হয়েছে।

Related posts

Leave a Comment