sukumar hasdha diedOthers Politics 

রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা(৬৭)। কলকাতার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ২০১১ সালে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হয়ে বিধায়ক হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী হয়েছিলেন তিনি। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ শফীর মৃত্যু হলে সেই শূন্যস্থানে সুকুমার হাঁসদাকে বসানো হয়েছিল।
সূত্রের খবর,সুকুমার হাঁসদার বাবা সুবোধ চন্দ্র হাঁসদা ১৯৫৭ সাল থেকে ৬২ সাল পর্যন্ত কেন্দ্রের মন্ত্রীও ছিলেন। তিনি রাজনীতিতে না এসে চিকিৎসাকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে দীর্ঘদিন নানা সরকারি হাসপাতালে কর্মরতও ছিলেন। চাকরি থেকে অবসরের পর তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে জয়ী হন। ২০১৬ সালে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হলেও তাঁকে আর মন্ত্রীত্ব দেওয়া হয়নি। তবে তাঁকে ২০১৯ সালে করা হয়েছিল রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার।

Related posts

Leave a Comment