গরমের পূর্বাভাস
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ভারতের মৌসম বিভাগ সূত্রে জানানো হয়েছে, গত ১২২ বছরের মধ্যে এ বছরের ফেব্রুয়ারি মাস ছিল সবচেয়ে উষ্ণতম। এক্ষত্রে বলা হয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দিনের গড় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
ইতিপূর্বে ১৯০১ সালের ফেব্রুয়ারি মাসে এমন তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই সময় গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আবহাওয়াবিদরা এ প্রসঙ্গে জানিয়েছেন, আগামী ৩ মাস গরমে নাজেহাল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সারা দেশের জন্য বিশেষ সতর্কতাও জারি করেছে বলে জানা গিয়েছে। (ছবি: সংগৃহীত)

