Suprim Court-4Others 

জামিনে মুক্তি পেতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ রমেশ গান্ধি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত রমেশ গান্ধি জামিনে মুক্তি পেতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ। প্রসঙ্গত, সারদা মামলায় সিবিআই গ্রেপ্তার করে রমেশ গান্ধিকে। এক সময়ে কলকাতায় একাধিক সংবাদমাধ্যমের মালিক ছিলেন রমেশ গান্ধি। সূত্রের খবর, রমেশ গান্ধির ব্যাপারে সুপ্রিমকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানতে চেয়েছে। সম্প্রতি মামলাটি সুপ্রিমকোর্টের বিচারপতি এসকে কৌলের ডিভিশন বেঞ্চে উঠলে নিজেদের বক্তব্য জানানোর জন্য সিবিআই দু-সপ্তাহ সময় চেয়েছে। পরবর্তী শুনানি ৪ মে। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন এক সময়ে মিডিয়ার ব্যবসা শুরু করেন। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম-সহ বেশ কয়েকটি রাজ্যে সংবাদপত্র ও বৈদ্যুতিন মিডিয়ার ব্যবসাও শুরু করে সারদা। ওই সূত্রেই রমেশ গান্ধির সঙ্গে যোগসূত্র। সিবিআইয়ের অভিযোগ, সারদার মিডিয়া ব্যবসায় বড় ভূমিকা নেওয়ার নামে রমেশ গান্ধি অনেক টাকা অন্যত্র সরিয়ে ফেলেন। ২০১৩ সালে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই সিবিআই ২০১৪ সাল থেকে ধরপাকড় শুরু করে। রমেশ গান্ধিকেও গ্রেপ্তার করা হয়েছিল।

Related posts

Leave a Comment