স্বামীজির তিরোধান দিবসে টুইট রাজ্যপালের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ স্বামী বিবেকানন্দের মৃত্যু দিবসে তাঁকে স্মরণ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ টুইটারে তিনি জানিয়েছেন, স্বামী বিবেকানন্দের বাণীগুলো আমাদের মনে রাখা উচিত। এ প্রসঙ্গে রাজ্যপাল আমাদের মনে করিয়ে দেন বিবেকানন্দের সেই অবিস্মরণীয় উক্তিটি, ‘তুমি নিজেকে যা ভাববে, তুমি তাই হবে। যদি নিজেকে শক্তিশালী ভাবো , তাহলে শক্তিশালী’। পাশাপাশি, স্বামীজির একটি বিখ্যাত বাণী স্মরণ করে তাঁর মন্তব্য, ‘জীবনে সব সময় সেরাটা দেখবে, তাহলে একদিন সেরার আসন নিতে পারবে’।

