আগামী ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা

Heavy Rain

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টিতে ভাসতে পারে রাজ্য, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেওয়া হয়েছে জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *