birat and birthday

বিরাট কোহলির জন্মদিবস

অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ চলছে। তার মাঝেই বিরাট কোহলির ৩৪ তম জন্মদিবস পালিত হচ্ছে। ৫ নভেম্বর ১৯৮৮ সালে তাঁর জন্ম। বিরাটের ডাক নাম চিকু। এই মুহূর্তে কোহলি ১০২টি টেস্ট ও ২৬২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেছেন তিনি।

Read More
chittaranjan birthday

“দেশবন্ধু”-র জন্মদিবস

১৮৭০ সালের ৫ নভেম্বর চিত্তরঞ্জন দাশ জন্মগ্রহণ করেছিলেন। আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন। “দেশবন্ধু” নামে তাঁর খ্যাতি ছিল। এই কৃতী ছাত্র “স্বরাজপার্টি” প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় স্বদেশের স্বাধীনতা চেয়েছিলেন তিনি।

Read More
ritwik and birthday

ঋত্বিক ঘটকের জন্মদিবস

ঋত্বিক ঘটকের জন্মদিবস। বাঙালি এই নক্ষত্র তাঁর নিজস্ব সৃষ্টিতে উজ্জ্বল ছিলেন। একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি। এই প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্র বাংলা সিনেমা জগতে একটি মাইলফলক বলা চলে। তাঁর চলচ্চিত্র রূপ পেয়েছে যুদ্ধ-দাঙ্গা-মন্বন্তর ও দেশভাগ। ১৯২৫ সালের ৪ নভেম্বর তাঁর জন্ম। বাংলাদেশের ঢাকায় জন্মেছিলেন তিনি। যুগ সচেতন চলচ্চিত্রকার ছিলেন তিনি।

Read More
shah rukh khan birthday

শাহরুখ খানের জন্মদিবস

১৯৬৫ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন মুম্বাইয়ের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান। দিল্লিতে তাঁর জন্ম। বহু হিন্দি ছবিতে অসামান্য অভিনয় করেছেন। ৮০টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ১৪টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এই বিশিষ্ট অভিনেতা। ফ্রান্স সরকার তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করে।

Read More
jatindranath birthday

বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের জন্মদিবস

১৯০৪ সালের ২৭ অক্টোবর। বিপ্লবী যতীন্দ্রনাথ দাস জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্ম হয়েছিল কলকাতায়। গান্ধীজির অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন। লাহোর জেলে কারাবন্দি ছিলেন তিনি।

Read More
mohitlal and birthday

মোহিতলাল মজুমদারের জন্মদিবস

কবি-সাহিত্যিক ও সমালোচক মোহিতলাল মজুমদারের জন্মদিবস। হুগলির বলাগড়ে তিনি জন্মেছিলেন। ১৮৮৮ সালের ২৬ অক্টোবর তাঁর জন্ম। বাংলা সাহিত্যে এই প্রবন্ধকারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বঙ্কিমচন্দ্র প্রতিষ্ঠিত “বঙ্গদর্শন” পত্রিকার প্রকাশ ও সম্পাদনা করেছেন তিনি। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে পরিচিত তিনি।

Read More
art and picasso

চিত্রশিল্পী পাবলো পিকাসো-র জন্মদিবস

স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসো জন্মগ্রহণ করেছিলেন। স্পেনের মালেগাতে জন্মেছিলেন তিনি। ১৮৮১সালের ২৫ অক্টোবর তাঁর জন্ম। তাঁর শিল্পকর্ম গোটা বিশ্বে সমাদর পায়। বিশিষ্ট এই শিল্পীর “গোয়ের্নিকা” প্রকাশ পায় ১৯৩৭সালে। “দা ওল্ড গিটারিস্ট”,”দা উইপিং ওম্যান” সমগ্র বিশ্বে আলোড়ন তুলেছিল।

Read More
alfred nobel birthday

আলফ্রেড নোবেলের জন্মদিবস

সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল ১৮৩৩ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। সুইডেনের স্টকহলমে তাঁর জন্ম। তিনি লিখেছিলেন উপন্যাস,নাটক ও কবিতাও। একজন ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। নোবেল ফাউন্ডেশন গঠন হয়েছিল তাঁর নির্দেশ মতো।

Read More
atul-prasad-sen

অতুলপ্রসাদ সেনের জন্মদিবস

অতুলপ্রসাদ সেনের জন্মদিবস। ১৮৭১ সালের ২০ অক্টোবর তাঁর জন্ম। তাঁর একাধিক দেশাত্মবোধক গান রয়েছে। সেই সব গান স্বাধীনতা আন্দোলনে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। “মোদের গরম মোদের আশা”,”উঠ গো ভারতলক্ষ্মী” সহ বহু গান রয়েছে তাঁর।

Read More