saumitra chatterjee

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস

প্রখ্যাত অভিনেতা-নাট্যকার ও বাচিকশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তাঁর জন্ম। বহু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে “অপুর সংসার”,”সোনার কেল্লা” “বসন্ত বিলাপ” প্রভৃতি।

Read More
12 january and swamiji

স্বামীজির জীবনদর্শন

আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। তাঁকে স্মরণে রেখে দিনটি জাতীয় যুব দিবস হিসেব পালিত হয়। কলকাতায় তাঁর জন্ম। সন্ন্যাসী,যুবনায়ক ও যুগনায়ক হিসেবে পরিচিত তিনি। গার্হস্থ্য জীবনে স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত ও মা ভুবনেশ্বরী দেবী। তাঁর জীবনদর্শন ও চিন্তাভাবনা যুব সম্প্রদায়ের প্রেরণা-স্বরূপ । মাত্র ২৫ বছর বয়সে তিনি সংসার জীবন ত্যাগ করে আধ্যাত্মিক জগতে পা রাখেন।

Read More
vivekananda and birthday

স্বামীজি-র চিন্তা-চেতনা

বিশ্বের বিস্ময় স্বামী বিবেকানন্দ। তরুণ-যুবদের কাছে তিনি আদর্শ। তাঁর চিন্তা-চেতনা মানুষকে নতুন দিশা দেখিয়ে চলেছে আজও। তিনি বলেছিলেন,”পৃথিবীর সবচেয়ে বড়ো পাপ হলো নিজেকে দুর্বল মনে করা।” তাঁর মুখেই শোনা গিয়েছে,”অন্তরের কথাই মানুষের অন্তর স্পর্শ করে,আন্তরিকতাই মানুষকে অন্তরঙ্গ করিয়া তোলে।” তাঁর চিরন্তনী বাণী-র কথা উল্লেখ না করলেই নয় ।

Read More
rahul birthday

রাহুল দ্রাবিড়ের জন্মদিবস

১৯৭৩ সালের ১১ জানুয়ারি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় জন্মগ্রহণ করেছিলেন। ব্যাটিংয়ে তাঁর অসাধারণ দক্ষতা ছিল। তাঁকে “দা ওয়াল” ও “মিস্টার ডিপেন্ডেবল” বলে চিহ্নিত করা হতো। ইন্দোরে তিনি জন্মেছিলেন। তাঁর ক্রিকেটীয় জীবনে তিনি ১৬৪ টি টেস্ট খেলেছেন। একদিনের ম্যাচ খেলেছেন ৩৪৪টি। তাঁর টেস্ট ম্যাচে সেঞ্চুরির সংখ্যা ৩৬টি। একদিনের ম্যাচে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১২ টি। ২০০৪ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

Read More
indira devi and birthday

ইন্দিরা দেবী চৌধুরানীর জন্মদিবস

১৮৭৩ সালের ২৯ ডিসেম্বর। ইন্দিরা দেবী চৌধুরানী জন্মেছিলেন। তৎকালীন সময়ে সঙ্গীতশিল্পী,লেখক ও অনুবাদক হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন। চিন্তা-চেতনা ও আদর্শগত ভাবে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবশিষ্যা। ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে “ভুবনমোহিনী” পদক পান।

Read More