রাজেশ খান্না

Rajesh Khanna

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত অভিনেতা রাজেশ খান্না। ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে তাঁর জন্ম। তাঁর আসল নাম যতীন অরোরা। তিনি একজন অভিনেতা হওয়ার পাশাপাশি রাজনীতিবিদও ছিলেন। বলিউডের প্রথম সুপারস্টার নামে আখ্যায়িত করা হয় তাঁকে। ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত টানা ১৫টি সুপারহিট চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন, যা বলিউডের একটি রেকর্ড হিসেবে রয়েছে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্তের ”আরাধনা” চলচ্চিত্রে সহজাত অভিনয় করে তিনি বলিউড জগতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে- ”আনন্দ”, ”কাটি পতঙ্গ”, ”সফর”, ”সাচা ঝুটা”, ”রাজা রাণী”, ”বাওয়ারর্চি”, ”অমর প্রেম” ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *