কাল বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী

vande bharat express

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হাওড়ায় এই অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি ট্রেনের উদ্বোধন করতে চলেছেন। পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বোলপুর বা শান্তিনিকেতন স্টেশনে চালু করার আবেদন জানানো হয়। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।
বন্দে ভারত এক্সপ্রেসের সূচি চুড়ান্ত করল রেল মন্ত্রক। সর্বশেষ পাওয়া রেল সূত্রের খবর, বোলপুর, মালদা টাউন, বারসই স্টেশনে ট্রেন দাঁড়াবে। বুধবার বাদে প্রতিদিন এই ট্রেন চলবে। ট্রেনের নম্বর-২২৩০১ ও ২২৩০২। সাড়ে সাত ঘণ্টায় ট্রেন হাওড়া থেকে এনজেপি পৌঁছে যাবে। বোলপুরে বন্দে ভারত ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *