গঙ্গাসাগর মেলার তোড়জোড় জোর কদমে
৯ জানুয়ারি থেকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা। “সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার” একটা সময় এই কথাটি লোকের মুখে মুখে ঘুরতো। গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে ভক্ত-দর্শনার্থীদের ভিড় হয়। কয়েক লক্ষ মানুষের জন সমাগম ঘটে। পর্যটক এবং ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। রাজ্য সরকারের যাত্রী সহায়তা কেন্দ্র ও নিরাপত্তার জন্য পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে। গঙ্গাসাগরকে কেন্দ্র করে চালানো হচ্ছে বিশেষ ট্রেন পরিষেবা।স্থলপথে ও জলপথে গঙ্গাসাগরে রাজ্যের বিভিন্ন জেলা বা ভিন রাজ্য থেকে আসা সাধু-সন্ত সন্ন্যাসী ও ভক্ত-দর্শনার্থীরা যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হন, তার জন্য…
Read More