সীমান্ত সমস্যা চলতে থাকলে ভারত-চীন বাণিজ্য সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সীমান্ত সমস্যা জিইয়ে রেখে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবস্থা আগের মতো আর সম্ভব নয়। ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, ভারত তাঁর সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনওরকম আপস করবে না, তা বলে তার মানে এই নয় যে, ভারত আগ্রাসী মনোভাব নেবে। শ্রিংলা আরও জানিয়েছেন, “এই ধরনের সীমান্ত সমস্যা একেবারেই অভূতপূর্ব। ১৯৬২ সালের পর এমন পরিস্থিতি এর আগে কখনই ঘটেনি। আমরা চীন সীমান্তে আমাদের দেশের বীর সেনাদের হারিয়েছি, এধরণের মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক”। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে এমনই মন্তব্য করেন…
Read More