sundarban life Entertainment Enviornment Lifestyle Others Travel 

নিঝুম-নিস্তব্ধতায় জঙ্গলের জীবন

কংক্রিটের শহর থেকে মাঝে মধ্যে চলে আসুন বন-বনানীতে। হাঁপিয়ে উঠলে চলে আসতেই হয় বন-জঙ্গলে। চারপাশ সবুজে মোড়া হলে তো কথাই নেই। রাতের জঙ্গলে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়। পাখি -পক্ষির কলরব শুনতে পাবেন। আর রয়েছে জন্তু-জানোয়ারদের উঁকি-ঝুঁকি। গভীর রাতের নিঝুম-নিস্তব্ধতা কাটিয়ে দেয় জঙ্গলের জীবন। প্রবাহিত নদী থাকলে আরও তার রূপ। নদীর দুই প্রান্ত জঙ্গলময়। গঙ্গার এপার ওপার করা নয়,জলে-জঙ্গলে রয়েছে বিপদের হাতছানি। জঙ্গলের মূল আকর্ষণ হল- ছবি তোলা। রকমারি পাখির ছবি তোলার ভিড় দেখা যায় । এখানে সকাল-বিকালের আকাশ নীল। নদী-জলাশয়ের জলে পড়ে তার ছায়া। মাছ যেমন রয়েছে তেমনি কুমির-কামটের…

Read More
oldman and walk Education Health Lifestyle Others 

নিজেকে সুস্থ রাখতে কী করবেন ?

নিজেকে সুস্থ রাখতে হলে কী কী করবেন আর কী কী করবেন না, তা জেনে নিন। শরীর সুস্থ করার আগে মনটাকে সুস্থ রাখুন। মন সুস্থ ও সুন্দর থাকলে শরীরও সুস্থ-সতেজ থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রতিদিন নিয়ম করে সকালে হাঁটুন। হাতে সময় সুযোগ করে নিয়ে সাঁতার কাটতে পারেন। যোগ-প্রাণায়াম প্রভৃতি করতেও পারেন। শরীর সুস্থ রাখতে গেলে চিকিৎসকের পরামর্শ মতো খাদ্য তালিকা ঠিক রাখতে হবে। খাদ্যাভ্যাস ঠিকঠাক রাখলে শরীর নিয়ন্ত্রণে থাকবে। শরীর সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য তালিকা মেনে তা অনুসরণ করতে হবে । এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন,রোগী হতে চাইবেন না। রোগী…

Read More

উপভোগ করুন অবসর জীবন

সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এই সময় হতাশা গ্রাস করে মনে। তার থেকে শরীর ও স্বাস্থ্যের অবনতিও ঘটে থাকে। নিয়ম মাফিক জীবনের রুটিন থেকে হঠাৎ করেই ছন্দ পতন। তাই অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। এক্ষেত্রে বিষয়টিকে সহজভাবে নিতে চেষ্টা করুন। জীবনটা উপভোগ করুন অবসর জীবনে। কী কী করবেন,আর কী কী করবেন না তার একটা তালিকা তৈরি করুন। একটা পরিকল্পনা করে জীবনের বাকি পথ চলুন। আনুষ্ঠানিকভাবে পেশাজীবন শেষ করার পর আপনার জীবন শেষ হওয়া নয়। মনে রাখবেন,আপনি অবসর গ্রহণ করেছেন। সুতরাং আপনি একজন অভিজ্ঞ মানুষ। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে সমাজ-দেশ ও জাতিকে…

Read More
oldman and help Health Lifestyle Others 

শরীর-মন ও জীবনযাপনে একাকিত্ব

বার্ধক্য এলে অনেকেই বোঝা হয়ে উঠেন সংসারে। পরিবার-পরিজন গুরুত্ব দিতে চান না মানুষটিকে। বয়স বাড়লে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। নানা অস্বস্তি বোধ হয়। ত্বক কুঁচকে যায়, মাথার চুল পাকে। হাঁটুর ব্যথা সহ নানা রোগে বিব্রত হতে হয়। তখন দেখার মানুষের সংখ্যা কমে আসে। জীবন হয়ে উঠে কষ্টকর। বয়স হয়ে যাওয়া মানেই শরীরের পরিবর্তন। শরীরে, মনে ও জীবনযাপনে একাকিত্ব ঘিরে ধরে। এই সময় নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে পারেন অনেক বৃদ্ধ-বৃদ্ধা। নিজের ভাবনার জগৎ ভিন্ন হয়ে যায়। একটাই ভয় তাড়া করে বেড়ায় “আমি যেন কারও বোঝা না হয়ে দাঁড়াই”। দায়িত্বের ভার…

Read More
life and walk Education Lifestyle Others 

জীবন সুন্দর : চলার পথ একটা “সফর”

অনেকে বলেন,জীবন একটা অঙ্ক। অনেকে তা মানতে চান না। জীবনের চলার পথটা একটা “সফর” ভাবতে পারেন। এই চলার পথটা সহজ মনে হলেও তা আসলে ঠিক নয়। এ জীবন একটা। এক্ষেত্রে অনেক কিছু পাওয়া হতে পারে।আবার ব্যর্থতাও আসতে পারে। জীবন সুন্দর তা উপভোগ করার রয়েছে। জীবনে নানা সমস্যা থাকে তার মধ্যে জীবন এগিয়ে চলে। জয় -পরাজয় প্রভৃতি বিষয়গুলি থাকে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যে অনেক উঠা-নামা থাকে। শৈশব-কৈশর-যৌবন ও বৃদ্ধাবস্থা মিলিয়ে চলে গোটা জীবন। জীবনে আলো যেমন রয়েছে তেমনি অন্ধকারও আসতে পারে। কাজেই সব কিছুকে মেনে নিয়ে জীবনের অংশ…

Read More
life and memories Education Lifestyle Others 

জীবনে চলার পথে

সুস্থ মন ও মানুষের বর্তমান সময়ে বড় অভাব। হিংসা-হানাহানি ও বিদ্বেষ বেড়েই চলেছে। অস্থির সময়ে মনরোগ বিশেষজ্ঞ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে তাঁদের মতামত, কথা হজম করতে শিখতে হবে। তাহলে পরবর্তী সময়ে জিততে সাহায্য করবে।
তর্ক থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে। তর্কে জিততে যাওয়া ঠিক নয়। এক্ষেত্রে সময়ের অপচয় হয় । প্রাচীন মুনি-ঋষিরাও একই উপদেশ দিয়ে এসেছেন।

Read More
village and change Enviornment Others 

পরিবর্তিত গ্রাম্যজীবন

গ্রামীণ জীবনের পরিবর্তন এসেছে। বদলে গিয়েছে অনেক কিছুই। সাবেক আমলের মাটির দেয়াল কমে এসেছে। সেই খড়ের ছাউনির চালা-ঘর নেই। চড়ুই পাখি আর তাদের বাসা দেখতে পাওয়া যায় না। চেনা গ্রামটি অচেনা হয়ে গিয়েছে। ফসলের ক্ষেত ও সবুজ বন কমতে শুরু করেছে। বন-জঙ্গল পরিষ্কার হয়ে গড়ে উঠেছে ইটের দেওয়াল।

Read More
Tree Plantation Enviornment Others 

নিজেকে ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে করুন বৃক্ষরোপণ, পাশে আছি আমরা

বৃক্ষই আমাদের রক্ষা কর্তা। গাছই আমাদের প্রাণ। আমাদের বাঁচিয়ে রাখার চাবিকাঠি হল গাছ। ফল দিয়ে, ফুল দিয়ে গাছ যেমন আমাদের পাশে দাঁড়ায়, তেমনি জীবনদায়ী অক্সিজেন দিয়েও আমাদের প্রাণ রক্ষা করে।

Read More
sundarbon Breaking News 

সুন্দরবনে চলছে বাঁচা আর বাঁচানোর লড়াই।

সুন্দরবন এলাকার মানুষ “আয়লা”ও “বুলবুল”-এর মত দুটি বড় বড় ঝড় দেখেছেন। এবার তাঁদের সামনে সাক্ষী থাকল, দুই শতাব্দীর অন্যতম এক তুফান ‘আম্ফান”।

Read More