মহিষাদলে তৎপরতা শতাব্দীপ্রাচীন রথযাত্রার
মহিষাদলে চলেছে রথযাত্রার তৎপরতা। ঐতিহ্যবাহী এই রথযাত্রা গত ২ বছর করোনা আবহে বন্ধ ছিল। পুণ্যার্থীরা যেতে পারেনি। এবার মহিষাদলের রথের চাকা ঘুরবে বলে জানা গিয়েছে। অন্যদিকে মহিষাদলের প্রাচীন রথ-সড়ক জুড়ে বেড়ে গিয়েছে জবরদখল,প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের প্রাচীন মহিষাদল রাজপরিবারের এই রথযাত্রা উপলক্ষ্যে রথ-সড়ক দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
Read More