মহিষাদলে তৎপরতা শতাব্দীপ্রাচীন রথযাত্রার

mahisadal and rath yatra

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহিষাদলে চলেছে রথযাত্রার তৎপরতা। ঐতিহ্যবাহী এই রথযাত্রা গত ২ বছর করোনা আবহে বন্ধ ছিল। পুণ্যার্থীরা যেতে পারেনি। এবার মহিষাদলের রথের চাকা ঘুরবে বলে জানা গিয়েছে। অন্যদিকে মহিষাদলের প্রাচীন রথ-সড়ক জুড়ে বেড়ে গিয়েছে জবরদখল,প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের প্রাচীন মহিষাদল রাজপরিবারের এই রথযাত্রা উপলক্ষ্যে রথ-সড়ক দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এক্ষেত্রে স্থানীয় সূত্রে জানা যায়, মহিষাদল ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি রথ সংস্কারের কাজে হাত লাগানো হয়েছে। নবরূপে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে রথের। দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর রথ যাত্রার প্রস্তুতি চলেছে জোরকদমে। স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, মহিষাদল রাজ পরিবারের এই রথযাত্রা প্রায় আড়াইশো বছরের প্রাচীন। তৎকালীন সময়ে রাণী জানকীদেবীর আমলে এই রথযাত্রার সূচনা হয়। রাজপরিবারের বংশধররা ছাড়াও এখন শতাব্দীপ্রাচীন এই রথযাত্রা উৎসবে সামিল হন সাধারণ মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *