তাপপ্রবাহের সতর্কবার্তা
তীব্র গরম। রোদের ঝলকানি। তাপমাত্রার পারদ স্পর্শ করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। দার্জিলিংয়ের তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের বাগডোগরাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
