weather and 28 feb

উষ্ণ আবহাওয়া

দোল ও হোলি উৎসবে উষ্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এক্ষেত্রে বলা হয়েছে,মার্চের শুরু থেকেই হাওয়া বদল হতে চলেছে । ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না । এই মুহূর্তে একই রকম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে।

Read More
weather and 25 feb

শনিবারের আবহাওয়া

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে বলে জানানো হয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দিনের বেলার বেশিরভাগ সময়েই গরম অনুভূত হবে। রোদের তীব্রতা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দক্ষিণবঙ্গের উপকূলে হালকা কুয়াশাময় পরিস্থিতি থাকবে।

Read More
weather and 24 feb

আবহাওয়ার পরিবর্তন

শীতের বিদায়। বসন্তের ছোঁয়া পড়েছে আকাশে-বাতাসে। দেশজুড়ে শীত বিদায়ের বার্তা। পশ্চিমবঙ্গ সহ সব জেলাগুলিতেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বেড়ে চলেছে তাপমাত্রা। বৃষ্টি-ঝড়ের আবহ তৈরি হচ্ছে কখনও কখনও। দেশের বেশিরভাগ রাজ্যগুলিতে প্রায় একই রকম আবহাওয়া।

Read More
weather and 23 feb

গরমের তীব্রতা বাড়বে

শেষ পর্যন্ত বিদায় শীতের। চলে গিয়েও মাঝে মাঝে শীত পড়েছে।ফের নিম্নমুখী হয়েছে পারদ। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই গরম পড়তে শুরু করবে । রোদের তীব্রতা বাড়ছে। তবে শেষ রাত্রে হালকা ঠাণ্ডা পড়ছে।

Read More
weather and 22 feb

আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর । উপকূল সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । তাপমাত্রা আগামী কয়েক দিন অপরিবর্তিত থাকবে ৷

Read More
weather and 21 feb

আবহাওয়ার পূর্বাভাস

ফের তৈরি নতুন পশ্চিমি ঝঞ্ঝা ৷ এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার খবর অনুযায়ী, পঞ্জাব সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি পশ্চিম হিমালয় অংশে আগামী ২ দিন মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। অন্যদিকে পূর্বোত্তর ভারতের কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।

Read More
weather and 20 feb

নজরে আবহাওয়া

রাজ্যের প্রায় প্রতিটি জেলায় প্রায় কুয়াশা। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে । কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তন নেই বলে জানানো হয়েছে।

Read More
weather report

নজরে আবহাওয়া

রাতের তাপমাত্রা বেড়ে গেল কলকাতা ও তৎ সংলগ্ন জেলাগুলির । অন্যদিকে কমে গিয়েছে দিনের তাপমাত্রা। বেশ কিছু জেলায় ভোরের দিকে কুয়াশা দেখা দিচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। দার্জিলিং ও কালিম্পং সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

Read More
weather and 17 feb

আবহাওয়ার পূর্বাভাস

বদল আসতে চলেছে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে। আজকের আবহাওয়ার আপডেটে জানানো হয়েছে,পশ্চিমা বাতাসের প্রভাবে দেশে শীত বাড়তে চলেছে আবারও। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ফের হালকা শীতের পরশ ও ঠান্ডা পড়ছে।

Read More
weather 16 feb

আবহাওয়ার খবর

সামান্য বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। বঙ্গের জেলাগুলিতে এখনও হালকা শীতের আমেজ। বেলা বাড়লেই রোদের তীব্রতা। কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সকালের দিকে কুয়াশা দেখা গেলেও পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ।

Read More