অনাবিল আনন্দ
01
অভিনেত্রী সুচিত্রা সেনের জন্ম দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে অভিনেত্রী সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল তাঁর জন্ম। তাঁর আসল নাম রমা দাশগুপ্ত। মনভোলানো হাসি ও সৌন্দর্যে বাংলা সিনেমার দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন। অসাধারণ অভিনেত্রী হিসেবে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল। মহানায়িকা হিসাবে তিনি বাঙালির কাছে বিশেষ পরিচিত ছিলেন। ১৯৭২ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ২০১২ সালে বঙ্গ বিভূষণ পুরস্কার পেয়েছিলেন। তাঁর জন্ম দিবসে স্মরণ ও শ্রদ্ধা।
