weather 28 jun

নজরে আবহাওয়া

বর্ষার বৃষ্টি শুরু। এই আবহেই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রথের অনুষ্ঠান রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টির সম্ভাবনা থাকছেই।

Read More
weather 24june

বৃষ্টির আবহাওয়া

সকাল থেকেই বৃষ্টির আবহাওয়া। আকাশের মুখভার দেখা গেলেও মাঝে মধ্যে রোদের দেখা মিলছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্ষার বৃষ্টিপাত শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন বর্ষা চলবে বলে জানানো হয়েছে।

Read More
weather 17 june

প্রতীক্ষা স্বস্তির বৃষ্টি

কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বেড়ে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে । কবে কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামবে তা নিয়ে চলছে জল্পনা। মৌসুমি বায়ুর প্রবেশ নিয়েও সংশয় বাড়ছে।

Read More
weather 16 june

নজরে আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ভিন্ন। দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ রয়েছে। অস্বস্তিকর আবহাওয়াতে নাজেহাল মানুষ। তবে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস ও নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে ।

Read More
weather 15 june

আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে গরমের আবহ। মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টির দেখা মিলছে। গরমের আবহাওয়া রয়েই গিয়েছে। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে খবর । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি ।

Read More
weather 14 june

আজ আবহাওয়া

উত্তরবঙ্গে বর্ষা স্বাগত। তবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের মালদায় থমকে মৌসুমি অক্ষরেখা। এই আবহে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে । এক্ষেত্রে বলা হয়েছে,পার্বত্য এলাকায় ল্যান্ডস্লাইড আর নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে । অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে।

Read More
weather 6 june

নজরে আবহাওয়া

রাজ্যে দাবদাহ। গরমের অস্বস্তি। নাজেহাল রাজ্যবাসী। আকাশ পরিষ্কার রয়েছে ৷ রোদের ঝলকানি ও তাপপ্রবাহ অব্যাহত। মৌসম ভবন সূত্রের খবর, দিল্লিতে সর্বাধিক তাপমাত্রা ৩৯ ডিগ্রি হওয়ার সম্ভাবনা ৷ বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত।

Read More
weather and 29 may

চড়ছে পারদ : “লু” সতর্কতা

“লু” সতর্কতা। রাজ্যে ৪০ ডিগ্রি অতিক্রম করবে তাপমাত্রা। চড়ছে পারদ। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বাড়বে তাপমাত্রা। রাজ্যের কয়েকটি জেলায় লু-এর সতর্কতা জারি হয়েছে।দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে গরম ও সেই সঙ্গে অস্বস্তি বেড়ে যাবে।

Read More
weather 27 may

আবহাওয়ার পূর্বাভাস

আজও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালবৈশাখীর ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামিকাল থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ এই মুহূর্তে মাঝে মাঝে মেঘলা হচ্ছে। রোদের দেখাও মিলছে।

Read More